Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচার

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

“সহিংসতামুক্ত নির্বাচনে শক্তিশালী হোক গণতন্ত্র” প্রতিপাদ্যে রাজশাহীর চারঘাটে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপি প্রকল্পের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চারঘাট পিএফজি অ্যাম্বাসেডরদের সমন্বয়কারী সনি আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী রোকনুজ্জামান, চারঘাট উপজেলা সুজনের সভাপতি কামরুজ্জামান, সহসভাপতি ওবায়দুর রহমান রিগ্যান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হকসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা সহিংসতামুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরে সকলকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।