Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

“বিএনপি ক্ষমতা ছাড়াই এক বছরে আ.লীগের চেয়ে বেশি দুর্নীতি করেছে” — রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ ১৬ বছরে যা করেছে, বিএনপি ক্ষমতায় না থেকেও এক বছরে তার চেয়ে বেশি দুর্নীতি করেছে।

রোববার(৮ ফেব্রুয়ারি)বিকেল সাড়ে চারটায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি বলেন, “চাঁদাবাজি ও দুর্নীতি কি রিকশাচালক বা ভ্যানচালকরা করে? এগুলো করে বিএনপি।” তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দুইজনের নাম আলোচনায় রয়েছে—জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যোগ্যতার প্রশ্ন তুলে তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য কে বেশি উপযুক্ত।

নারীদের প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে মেয়েরা বিসিএস পরীক্ষা দেবে, পুলিশ কর্মকর্তা, সচিব ও ব্যাংক ব্যবস্থাপক হবে। নারী গ্রাহকদের জন্য পৃথক ব্যাংকিং ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি।

সভায় তিনি আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উপজেলা জামায়াতের আমির জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম এবং জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাসান মনসুর মিলন। এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শাহীনুর আলম, সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।