চন্দনাইশ( চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে সার্বজনীন নাগরিক পরিষদ থেকে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী, ফুটবল প্রতীকের প্রার্থী এডভোকেট মিজানুল হক চৌধুরী (৮ ফেব্রুয়ারি)বিকালে ব্যাপক গণসংযোগ সম্পন্ন করেছেন। এ সময় তিনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক গাছবাড়িয়া কলেজ গেইট, খানঁহাট বাজার ও চন্দনাইশ পৌরসভার সদর এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।
গণসংযোগে স্থানীয় জনতা ও দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পথচারীরাও তৃণমূলের জনপ্রিয় নেতা মিজানকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। স্থানীয়রা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। বিভিন্ন গ্রাম অঞ্চলের ঘরবাড়ি থেকে বের হওয়া নারী-পুরুষরা তার সঙ্গে সাক্ষাৎ করে দুঃখ-দুর্দশার কথা জানান।
এডভোকেট মিজানুল হক চৌধুরী বলেন, “চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার জনসাধারণ আমার জন্য দোয়া করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি আমাকে বিপুল ভোটে জয়ী করার জন্য জনসাধারণের প্রতি আহবান জানাই।”
গণসংযোগে উপস্থিত ছিলেন সার্বজনীন নাগরিক পরিষদের প্রধান নির্বাচনী সমন্বয়ক মোশারফ হোসেন, সদস্য ফরমানুল্লাহ, মোঃ হাবিব, ওয়াসিউল হক চৌধুরী, ফয়সাল, এম.এ রোমান শিবলী, তৈয়ব, সাগর, মোকায়েম, তাহামিদ প্রমুখ।

