টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী বেঙ্গল ফার্মেসির স্বত্বাধিকারী ও নবধারার সম্পাদক মন্ডলীর সদস্য অভিজিৎ সাহা জামিনে মুক্ত হয়েছেন।
গত সোমবার (২ ফেব্রুয়ারি) উচ্চ আদালতের জামিন মঞ্জুরের পর সকল আইনি কার্যক্রম শেষ করে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) তিনি গোপালগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হন।
এদিকে অভিজিৎ সাহার জামিনের খবর পেয়ে রাতে তার পাটগাতীর বাসায় দেখা করতে যান নবধারা সম্পাদক মেহেদী হাসান।
মেহেদী হাসান বলেন, অভিজিৎ সাহা সুস্থ আছেন। তিনি তার এই দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং সকলের কাছে আশির্বাদ চেয়েছেন।
উল্লেখ্য অভিজিৎ সাহা টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হন। পুলিশ সূত্রে জানা যায়, ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে অবস্থিত বেঙ্গল ফার্মেসি থেকে গ্রেফতার হন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.