Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী নবীন বরণ

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

“এসো হে নবীন, এসো হে দ্বারে, নবযুগ ডাকিছে তোমারে”—এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান কালকিনি পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের নবভর্তি শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৯ ফেব্রুয়ারি)সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও মনোরম সাজসজ্জায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। আনন্দঘন পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরেশ চন্দ্র গাইন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নারী শিক্ষার অগ্রগতি ছাড়া টেকসই ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথিসহ অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং নিয়মিত অধ্যয়ন ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পরে নবীন শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।