Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে একটি দল: ড. শেখ ফরিদুল ইসলাম

সুজন মজুমদার, রামপাল (বাগেরহাট)
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

সুজন মজুমদার, রামপাল (বাগেরহাট)

বাগেরহাট-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, একটি দল ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে এবং নির্বাচনের মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তিনি নেতাকর্মী ও ভোটারদের সজাগ থাকার আহ্বান জানান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রামপাল উপজেলার ঝনঝনিয়া মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় গণমানুষের জন্য কাজ করেছে। আগামী ১২ তারিখ ভোরে উঠে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ ভূয়া বা জাল ভোট দিতে না পারে এবং জনগণের অর্জন কেউ ছিনিয়ে নিতে না পারে।

উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও সিআইপি মাইনুল ইসলাম সোহান এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও বার অ্যাট ল’ শিক্ষার্থী মো. রবিউল ইসলামসহ অনেকে।

সভায় বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ধানের শীষের গণজোয়ার দেখে ভোট বানচালের চেষ্টা করছে এবং ভূয়া সিল ও ব্যালট পেপার ব্যবহার করে জাল ভোট দেওয়ার ষড়যন্ত্র করছে। এ সময় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

জনসভায় হাজার হাজার নেতা-কর্মী ও নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, ফলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।