Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ সরকারি কর্মচারীর বিরুদ্ধে

ঝালকাঠি প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝালকাঠি-২ আসনে এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। ঝালকাঠি সদর পৌরসভার পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মামুন সিকদারের বিরুদ্ধে এ অভিযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে কাজ করা জেলা যুবদলের এক নেতা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন জেলা যুবদল নেতা মো. সালেহ হাসান। অভিযোগে বলা হয়, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় অফিস চলাকালীন সময়ে দায়িত্ব পালন না করে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিমের হোন্ডা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন মামুন সিকদার। অভিযোগে আরও উল্লেখ করা হয়, তিনি ভোটারদের সঙ্গে আর্থিক লেনদেনেও জড়িত রয়েছেন।

অভিযোগে বলা হয়, বিষয়টি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পরামর্শে লিখিত অভিযোগ দাখিল করা হয়।

জেলা যুবদল নেতা মো. সালেহ হাসান বলেন, একজন সরকারি কর্মচারীর এমন রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাচন আচরণবিধি ও সরকারি চাকরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক তাপস কুমার জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাইয়ের অংশ হিসেবে অভিযুক্ত কর্মকর্তা মো. মামুন সিকদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।