Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে ধানের শীষে ভোট চাইলেন সেলিম রেজা

সিরাজগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ–১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের বিএনপি প্রার্থী সেলিম রেজা। তিনি বলেন, বিএনপি স্বাধীনতায় বিশ্বাস করে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না।

(৯ ফেব্রুয়ারি) সোমবার বিকেল ৫টায় কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তা মোড়ে কাজিপুর উপজেলা বিএনপি আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম।

সেলিম রেজা বলেন, “দেশকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে দেখতে চাইলে ধানের শীষের বিকল্প নেই। তাই আগামী ১২ ফেব্রুয়ারি স্বাধীনতা ও গণতন্ত্র সমুন্নত রাখতে ধানের শীষে ভোট দিন।” তিনি দাবি করেন, বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা এবং দলটি সবসময় স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “তারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তাই তাদের হাতে দেশ নিরাপদ নয়।” এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতার প্রশ্নে নির্ভয়ে ধানের শীষে ভোট দিতে এবং মিলেমিশে কাজিপুরের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় জনসভায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতারা বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।