চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় কানসাট রাজবাড়ি মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র, লেখক ও অনুবাদক আলী আহমাদ মাবরুর।
শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি বাবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, দেশ নৈতিকতা ও সুশাসনের সংকটে রয়েছে এবং এ সংকট থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. কেরামত আলীকে বিজয়ী করার আহ্বান জানান। জনসভায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানসাট রাজবাড়ি মাঠ জনসমুদ্রে পরিণত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জনসভা শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.