খুলনা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইনের সমর্থনে তেরখাদা উপজেলা সদরে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
গণমিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত জনসভায় গিয়ে শেষ হয়। এতে বক্তব্য দেন মাওলানা সাখাওয়াত হোসাইনসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ।
মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। ক্ষমতার পালাবদল হলেও এ জনপদের বাস্তব উন্নয়ন হয়নি বলে তিনি অভিযোগ করেন। তিনি দাবি করেন, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদক সমস্যায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
তিনি বলেন, জনগণ দুর্নীতি ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবভিত্তিক উন্নয়নই তার লক্ষ্য উল্লেখ করে তিনি ভোটারদের দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন ভোটারদের সমর্থন কামনা করে বলেন, জনগণের প্রতিনিধি হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.