Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কটিয়াদী সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন দিলীপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দীন।

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, আশফাক আহমেদ জুন, শহীদুজ্জামান কাকন, উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারসহ নির্বাচনী জোটের শরিক দলের নেতারা।

প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, “আমার যা পাওনা আমি তা পেয়েছি, এখন আপনাদের পাওনা বুঝিয়ে দিতে এসেছি। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।” তিনি আরও বলেন, কটিয়াদী-পাকুন্দিয়ার সাধারণ মানুষের সব ধরনের সমস্যা সমাধানে তিনি নিজেকে নিয়োজিত রাখতে চান এবং এজন্য সবার সমর্থন কামনা করেন।

সভায় নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।