Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটে আজাদমোড়ে বিএনপির পথসভা, 

দিনাজপুর প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার আজাদমোড়ে অনুষ্ঠিত হয়েছে বিএনপির এক নির্বাচনী পথসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন এসময় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাস্থলে পৌর এলাকার হাজারেরও বেশি নারী-পুরুষ ভোটারের অংশগ্রহণে জনসমাগমে মুখর হয়ে ওঠে আজাদমোড় এলাকা।

বক্তারা বলেন, দিনাজপুর-৬ আসনে অবহেলিত সড়ক যোগাযোগ, কৃষিপণ্য সংরক্ষণ, কর্মসংস্থান ও শিল্পায়নের অভাব দূর করতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত, যুবকদের জন্য স্থানীয় কর্মসংস্থান, পৌর এলাকার ড্রেনেজ ও পানি নিষ্কাশন সমস্যা সমাধান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা।

ডাঃ এ জেড এম জাহিদ হোসেন তার বক্তব্যে বলেন, জনগণের ভোটের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করেই উন্নয়ন সম্ভব। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা বা অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন।

বক্তারা আগামী দিনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে দিনাজপুর-৬ আসনের উন্নয়ন ও স্থিতিশীল ভবিষ্যতের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।