Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

আগামীর বাংলাদেশ হবে ন্যায়, ইনসাফ ও সাম্যের বাংলাদেশ- চিতলমারীতে অধ্যক্ষ মশিউর রহমান

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

বাগেরহাট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সাম্যের বাংলাদেশ। তিনি বলেন, সেই বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, থাকবে না কোনো বৈষম্য। ১১ দলীয় জোট শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই তাদের রাজনীতির মূল লক্ষ্য।

অধ্যক্ষ মশিউর রহমান সোমবার বিকেল সাড়ে ৫টায় চিতলমারী এ. কে. ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

চিতলমারী উপজেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মাওলানা জাহাতাব হুসাইনের সভাপতিত্বে এবং জামায়াতের সেক্রেটারি জাহিদুজ্জামান নান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা কাজী মনিরুজ্জামান, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শেখ কামরুল ইসলাম, সাবেক আমির মাওলানা মাসুম বিল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।