সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
নির্বাচনের মাত্র দুই দিন আগে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) সংসদীয় আসনের হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপন নিরাপত্তার অভাব এবং লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তার অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শিপন জানান, গত রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিদেশ থেকে মুঠোফোনে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তিনি বলেন, “এই পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ করলে আমি ও আমার নেতাকর্মীরা ক্ষতিগ্রস্থ হতে পারি। এছাড়া এই আসনে লেভেল প্লেইং ফিল্ড নেই। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।”
উল্লেখ্য, কাজী খাইরুজ্জামান শিপন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে গত ২১ জানুয়ারি দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.