আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনা-১ আসনের আমতলী উপজেলায় ৬৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ভোট ব্যবস্থার জন্য ৬৫ জন প্রিজাইডিং অফিসার, ৪০০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮০০ জন পুলিং অফিসার নিয়োগ করা হয়েছে এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিছু কেন্দ্রে যাতায়াতের রাস্তা ভাঙা ছিল, সেগুলো মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, র্যাব, আর্ম ব্যাটালিয়ন ও রিজার্ভ ফোর্সের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকবে। এছাড়া তিনজন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গির হোসেন বলেন, “প্রতিটি ভোটকেন্দ্রে আনসার ও পুলিশ বাহিনীর চারটি করে আর্মস মোতায়েন থাকবে। স্ট্রাইকিং ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমতলীতে কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। আশা করি ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”
এই ব্যবস্থার মাধ্যমে ভোটাররা নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে প্রশাসন আশ্বাস দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.