Nabadhara
ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী-২ আসনে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট পেপার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে সারাদেশের মতো নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী আসনের ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও নির্বাচন সামগ্রী পাঠানো শুরু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে পলাশ উপজেলা পরিষদের হলরুম থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন কর্মকর্তারা ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় উপকরণ সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পৌঁছে দিচ্ছেন। এ সময় প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচন সামগ্রী বুঝে নেন।

পলাশ উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর জানান, নরসিংদী-২ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ২১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ২৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ৯১টি, যার আওতায় রয়েছে ৭টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন ও গণভোটকে ঘিরে পুরো উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলার ৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা মাঠে থাকবেন। পাশাপাশি ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

প্রশাসন আশা করছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।