ফরিদপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে চারটি আসনের প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সরবরাহ সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে জেলার নয়টি উপজেলা পরিষদ কার্যালয় থেকে পর্যায়ক্রমে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে স্বচ্ছ ব্যালট বাক্স, গণভোটের ব্যালট পেপার, ভোটার তালিকা, অমোচনীয় কালি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ হস্তান্তর করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া জানান, আগামীকালের ভোটগ্রহণ উপলক্ষে সব প্রিজাইডিং কর্মকর্তার কাছে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। পুলিশ ও অস্ত্রধারী আনসার সদস্যরা তাদের সঙ্গে কেন্দ্রে যাবেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফরিদপুরে দুটি অস্থায়ী কেন্দ্রসহ মোট ভোটকেন্দ্র রয়েছে ৬৫৭টি। এর মধ্যে ৩৭৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.