Nabadhara
ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু, সব কেন্দ্রে সিসিটিভি নজরদারি

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, অমোচনীয় কালি, স্ট্যাম্প প্যাডসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

পুলিশ ও আনসার সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলার সাতটি উপজেলার পাঁচটি সংসদীয় আসনের মোট ৬২৩টি ভোটকেন্দ্রে বিভিন্ন বাহনে এসব সরঞ্জাম পাঠানো হচ্ছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার জানান, জামালপুর-৫ (সদর) আসনের কেন্দ্রভিত্তিক নির্বাচনী মালামাল বিতরণ শুরু হয়েছে। এ আসনের ১৩০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।