Nabadhara
ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার কুমারখালীতে ব্যাগভর্তি ১০টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 

 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ব্যাগের ভেতর থেকে ১০টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দী বাজার এলাকা থেকে দুটি ব্যাগে থাকা এসব বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের পাশে বালিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র অবস্থিত। জনসমাগমপূর্ণ এ এলাকায় ককটেল সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের এলাকায় সতর্কতা জোরদার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “উদ্ধার হওয়া ককটেল সদৃশ্য বস্তুগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এগুলো রেখে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।