Nabadhara
ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

রাত পোহালেই ভোট: চিতলমারীতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

রাত পোহালেই আগামীকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ভোটকে সামনে রেখে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সারা দেশের মতো চিতলমারী উপজেলাতেও বিভিন্ন বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। রাস্তায় রাস্তায় একের পর এক টহলে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের সদস্যরা। তাদের লক্ষ্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা।

মঙ্গলবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা, অভ্যন্তরীণ সড়ক, পাড়া-মহল্লা এবং ভোটকেন্দ্র এলাকায় বাহিনীর সদস্যরা টহল কার্যক্রম পরিচালনা করেছেন। এছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের আওতায় নেওয়া হচ্ছে। নির্বাচনকেন্দ্রিক যেকোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবেন। বহুল প্রতীক্ষিত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটের মাঠে নেমেছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. সাজ্জাত হোসেন বলেন, জনগণ যেন নির্ভয়ে, শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য আমরা সর্বদা সচেতন রয়েছি। কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম কিংবা আইন লঙ্ঘনের বিষয় বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। শতভাগ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে চিতলমারী উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।