Nabadhara
ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ২৫৫টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম

জয়পুরহাট প্রতিনিধি 
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে জয়পুরহাটের দুটি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে জয়পুরহাট সদর উপজেলাসহ জেলার সব নির্বাচন অফিস থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার দুটি সংসদীয় আসনের মোট ২৫৫টি ভোটকেন্দ্রের জন্য সিল, প্যাড, কাগজ-কলম, স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে নিজ নিজ কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে নির্বাচন অফিস থেকে সরঞ্জাম সংগ্রহ করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নির্বাচনী নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে অধিকাংশ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা সম্মিলিতভাবে কাজ করছেন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলায় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন র‍্যাব, ১৩ প্লাটুন বিজিবি, ৬১৮ জন সেনাবাহিনীর সদস্য, ১ হাজার ২২ জন পুলিশ এবং ৩ হাজার ৩১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মোট ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন।

জেলার দুটি নির্বাচনী আসনের ২৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১০০টি গুরুত্বপূর্ণ এবং ১৫৫টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।