দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজার সংলগ্ন এলাকায় জামায়াত নেতার বাড়ির রান্নাঘরে অজ্ঞাত পরিচয়ের দূর্বৃত্তরা আগুন দিয়েছে। ঘটনা থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. জাহিদ হাসানের বাড়ির পেছনের রান্নাঘরে আগুন দেয়া হয়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, জামায়াত সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে একটি মহলের উসকানিতে এক ভূঁইফোড় এই আগুন দেওয়ার ঘটনায় নেতৃত্ব দিয়েছিল।
মো. জাহিদ হাসান জানান, ঘটনাটি পুলিশকে অবগত করা হয়েছে এবং ভোটের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

