Nabadhara
ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট-১ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১২

জয়পুরহাট প্রতিনিধি 
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

বিএনপি ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৪টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ গেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা একটি গাড়িতে ভাড়াটিয়া কর্মীদের নিয়ে সরকারি কলেজ ভোটকেন্দ্র এলাকায় টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের সঙ্গে বিএনপি সমর্থিত কর্মীদের কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বাধে। এতে তাদের কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা জয়পুরহাট ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং তাকে শ্লীলতাহানি করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।