Nabadhara
ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

‎দুর্গাপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জামাদি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ভোট গ্রহণের জন্য দুর্গাপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে সকল কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো হয়েছে।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট নেয়ার কথা রয়েছে। ভোটের প্রস্তুতি হিসেবে আজ বুধবার দুপুর থেকেই কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠাচ্ছে কমিশন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা।

‎দুর্গাপুর উপজেলায় এবার নির্বাচনে ৬৪টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য বুধবার নির্বাচনের সকল সরঞ্জাম পৌঁছে গেছে। দুপুর ১২টায় কেন্দ্রগুলোতে ভোটের সামগ্রী পাঠানো হয়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট গ্রহণ কর্মকর্তারাও গেছেন কেন্দ্রগুলোতে।

‎দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মাশতুরা আমিনা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় নির্বাচনি সামগ্রী কেন্দ্রে নিয়ে গেছেন। নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে ভোট হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।