Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ভোটের নিরাপত্তায় সেনা-নৌ-বিজিবির যৌথ টহল, জোরদার প্রস্তুতি

খুলনা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্ভয়ে ভোটগ্রহণ নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে মাঠে কাজ করছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল মহড়া উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেনাবাহিনীর (১৭ বীর) ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ।

তিনি জানান, নির্বাচনকে ঘিরে গত ৬ ফেব্রুয়ারি থেকে খুলনার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে। ভোটাররা যাতে নিরাপদ ও নিশ্চিন্ত পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর ব্যবস্থা রাখা হয়েছে।

লে. কর্নেল তায়েফ আরও বলেন, খুলনা জেলায় মাঠপর্যায়ে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছে। নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনী, বিজিবি, র‌্যাব, কোস্ট গার্ড, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীগুলো সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এমন সমন্বিত তৎপরতায় খুলনায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা সংশ্লিষ্টদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।