Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল–৩ আসনে প্রার্থীদের ভোট প্রদান, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ আসনে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেছেন। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মুলাদী উপজেলার হোসনাবাদ গোলহোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।

দশ দলীয় জোট মনোনীত প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মো. সিরাজুল ইসলাম বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী ভোটকেন্দ্রে ভোট দেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।