শেরপুর(বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়৷ এবার জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হয়েছে৷ বগুড়া-৫ আসনের শেরপুর উপজেলার ধনকুণ্ঠি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল সাতটা থেকেই নারী ও পুরুষের লম্বা লাইন চোখে পড়ে৷ ভোটারদের কেউ কেউ ফজরের নামাজ আদায় করেই কেন্দ্রে যেয়ে লাইনে দাঁড়াতে দেখা যায়৷
এ কেন্দ্রেই সকাল সাড়ে ৯টার দিকে ভোট প্রদান করেন বগুড়া ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। একই সাথে প্রার্থীর স্ত্রী ও পুত্র সহ পরিবারের অন্যান্য সদস্যরা ভোট প্রদান করেন।
ভোাট প্রদান শেষে জিএন সিরাজ তার প্রতিক্রিয়ায় বলেন. ১৭ বছর পরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে। সকাল থেকেই দেখছি ভোট কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়। ভোট কেন্দ্রে ভোট দিতে পেরে মানুষের যে অনুভূতি বিশ্বাস করেন ভাষায় প্রকাশ করার মত নয়। আশা করি শেরপুর ধুনটের মানুষ বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করবে। একই সঙ্গে সারাদেশে বিএনপি’র ভূমিধস বিজয় হবে ইনশাল্লাহ।
অপরদিকে , বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী মাওলানা মো: দবিবুর রহমান বলেন, “আমাদের দলের কেন্দ্র থেকে বক্তব্য দেওয়া নিষেধ করা আছে তার জন্য আমি কোন প্রতিক্রিয়া জানাতে পারছি না।”
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন,
“উৎসবমূখর পরিবেশে ভোট হচ্ছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাই নি। দুপুর ১২ টা পর্যন্ত ৪৯.৫ ভাগ ভোট গ্রহণ হয়েছে।

