Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট-১: অধ্যক্ষ মশিউর রহমান ভোট দিলেন আড়ুয়াবর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চিতলমারীর সদর ইউনিয়নের আড়ুয়াবর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাগেরহাট-১ আসনের জামায়াতে ইসলামীর ১১ দলের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে ভোট দেন। এ সময় তিনি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ভোট প্রদান শেষে অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।

এ ছাড়া তিনি এস এম রকিবুজ্জামান মাধ্যমিক বিদ্যালয়, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, মৈজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসিনা বেগম মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।