সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ–৪ (মান্দা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৯০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী খন্দকার আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫২১ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১১টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
নওগাঁ–৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮৬২ জন। একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪১ হাজার ৬৪৬টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৮ হাজার ১৬৬টি।
উল্লেখ্য, এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

