Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির জয়, বেসরকারি ফল প্রকাশ

গোপালগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সব কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গোপালগঞ্জ–০২ আসন

গোপালগঞ্জ-২ আসনের ১৫১টি ভোটকেন্দ্রের (পোস্টাল ব্যালটসহ) বেসরকারি ফলাফলে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর ধানের শীষ প্রতীকে ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু (হরিণ) পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।

গোপালগঞ্জ–০১ আসন

গোপালগঞ্জ-১ আসনের ১৩৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কাবীর মিয়া (ট্রাক) পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট। এছাড়া জামায়াতে ইসলামী প্রার্থী মো. আব্দুল হামিদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩৩ হাজার ৬৭৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল (ফুটবল) পেয়েছেন ২০ হাজার ৯৪৩ ভোট।

গোপালগঞ্জ–৩ আসন

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসনের ১০৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ধানের শীষ প্রতীকে ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৬ হাজার ২৯৯।

ফলাফল ঘোষণার পর তিন আসনেই বিএনপি প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ–উচ্ছ্বাস দেখা গেছে। নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলায় সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।