Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর আসনে বিএনপি প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার বেসরকারি জয়

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–১ (দৌলতপুর) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে ১৩৫টি কেন্দ্রের গণনায় রেজা আহমেদ বাচ্চু মোল্লা পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা বেলাল উদ্দিন, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট।

এ আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮১২ ভোট।

বেসরকারি এ ফলাফলে দৌলতপুর আসনে বিএনপি প্রার্থীর জয় নিশ্চিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।