পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ–২ (পত্নীতলা–ধামইরহাট) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেন।
১২৮টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফলে দেখা যায়, ইঞ্জিনিয়ার মো. এনামুল হক পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি পত্নীতলা উপজেলা ও ধামইরহাট উপজেলা–এর ভোটারদের ধন্যবাদ জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
এদিকে, এই আসনে স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে প্রথমবার জামায়াতের প্রার্থী বিজয়ী হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। তিনি এটিকে এলাকার রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.