Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগে ২৫ আসনে জামায়াত, ১১টিতে বিএনপি — আলোচিত দুই আসনে হার গোলাম পরওয়ার ও কৃষ্ণ নন্দীর

রাসেল আহমেদ, খুলনা
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি আসনের মধ্যে ২৫টিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। বাকি ১১টি আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীরা।

বিভাগজুড়ে উল্লেখযোগ্য সাফল্য পেলেও আলোচিত দুটি আসনে জয় পায়নি জামায়াত। খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ৫০ হাজার ৪৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী।

অন্যদিকে খুলনা-৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ২ হাজার ৭০২।

নির্বাচনের সার্বিক ফলাফলে খুলনা বিভাগে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়ে এগিয়ে রয়েছে জামায়াত। তবে গুরুত্বপূর্ণ এই দুই আসনে পরাজয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে, স্থানীয় রাজনৈতিক সমীকরণ, ভোটের ব্যবধান ও প্রতিদ্বন্দ্বিতার তীব্রতাই এ ফলাফলে বড় ভূমিকা রেখেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।