রাসেল আহমেদ, খুলনা
খুলনা-৪ (তেরখাদা–রূপসা–দিঘলিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বিজয়ের পর স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,“প্রিয় রূপসা–তেরখাদা–দিঘলিয়াবাসী, সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা। বিজয়ের আনন্দে পরাজিতরা নিরাপদে থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। একটি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ খুলনা-৪ আসন প্রতিষ্ঠায় আমরা সকলে একসাথে এগিয়ে যাবো, ইনশাআল্লাহ।”
তার এই বার্তা শুধু নির্বাচনী জয়ের আনন্দ নয়, বরং শান্তি, সংহতি ও একতার আহ্বান হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি এলাকাবাসীর সহমর্মিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
স্থানীয়দের মতে, বিজয়ের পর এমন শান্তিপূর্ণ বার্তা নির্বাচনের ফলাফলের গ্রহণযোগ্যতা ও এলাকার সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খুলনা-৪ বাসীর ঐক্য ও ভবিষ্যৎ উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশাও এই বার্তায় প্রতিফলিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.