Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

৩৫ বছর পর বাবার আসন উদ্ধার করলেন ইয়াসের খান চৌধুরী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত নেতৃত্বাধীন জোটের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান এ কে এম আনোয়ার হোসেন চান।

ধানের শীষ প্রতীকে ইয়াসের খান চৌধুরী পেয়েছেন ৮৫ হাজার ৪৭৩ ভোট। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন চান পেয়েছেন ৭০ হাজার ১৫২ ভোট। এই জয়ের মাধ্যমে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর নান্দাইল আসনে আবারও খান চৌধুরী পরিবারের প্রত্যাবর্তন ঘটেছে।

১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ইয়াসের খানের বাবা সাবেক এমপি আনোয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর উপদেষ্টা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং স্বাধীনতার সর্বাধিনায়ক এম এ জি ওসমানী–এর একান্ত সচিব ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়–এর সিনেট ও সিন্ডিকেটের নির্বাচিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

পেশায় তথ্যপ্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরী দীর্ঘদিন যুক্তরাজ্যে BBC Television Network–এর আইটি বিভাগে কাজ করেছেন। দেশে ফিরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। তাঁর চাচা খুররম খান চৌধুরী চারবারের সংসদ সদস্য ছিলেন।

বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে নিজেকে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন ইয়াসের খান। মনোনয়ন পাওয়ার পর ছয়জন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটের মাঠে জোর প্রচারণা চালান তিনি।

নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী বলেন, “বাবার স্বপ্ন ছিল আমি যেন উন্নত ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কিছু করতে পারি। খুব কাছ থেকে বাবার মানবিক রাজনীতি দেখেছি। বাবার রেখে যাওয়া সেই কর্মকাণ্ড এখন বাস্তবায়ন করতে চাই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।