কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬,১৮৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪,৬৪৬ ভোট, এবং হাতপাখা প্রতীকের প্রার্থী আজিজুল ইসলাম পেয়েছেন ১৩,০৫৮ ভোট।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, আসনটিতে মোট ভোটার ৩,৮৭,৮০৬ জন, এর মধ্যে পুরুষ ভোটার ২,০২,৬৪৫, নারী ভোটার ১,৮৫,১৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। মোট ভোটকেন্দ্র ছিল ১৩৪টি, এবং প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫ জন প্রার্থী। আসনটি গঠিত হয়েছে একটি পৌরসভা, দুটি উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে; সংসদীয় আসন নম্বর ২২০।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭.৩০টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা মোতায়েন ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.