Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে হাতুড়িপেটা, নারীকে মারধরের অভিযোগ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। একই ঘটনায় এক নারীকে মারধর ও তার বসতঘরে হামলার অভিযোগও পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাহিলাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের শীষের সমর্থক মাহিলাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির ফকিরকে একই এলাকার বেল্লাল খান ও তার লোকজন তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন মনির ফকির অভিযোগ করে বলেন, “মিথ্যা অভিযোগে আমাকে তুলে নিয়ে বেল্লাল খান ও তার লোকজন হাতুড়ি দিয়ে পিটিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে বেল্লাল খান বলেন, “হামলার সঙ্গে আমি জড়িত নই। আমাকে ফাঁসানো হচ্ছে।”

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের এজেন্ট হওয়ার অভিযোগে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা ঝুমুর বেগমকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ঝুমুর বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ধানের শীষের সমর্থক মিরাজ হাওলাদারের নেতৃত্বে প্রথম দফায় তার ওপর হামলা চালানো হয়। শুক্রবার রাতে দ্বিতীয় দফায় তার বসতঘরে হামলা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

ঘটনাগুলো নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।