Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে মোটরসাইকেল থেকে পড়ে চার বছরের শিশুর মৃত্যু

ফেনী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলায় পিতার মোটরসাইকেল থেকে পড়ে সোহা মনি নামে চার বছরের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাগাজী-মুহুরী প্রজেক্ট সড়কের সোনাপুর হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহা মনি চরমজলিশপুর ইউনিয়নের চরমজলিশপুর গ্রামের সাইফুল ইসলাম–এর মেয়ে। তিনি ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রভাতি শাখার সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম স্ত্রী ও মেয়েকে নিয়ে পর্যটন এলাকা মুহুরী সেচ প্রকল্প দেখতে যাচ্ছিলেন। পথে সামনে থাকা একটি সিএনজি অটোরিকশা হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলটিও দ্রুত ব্রেক করে। এতে সামনে বসা শিশু সোহা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনায় বাবা-মাও আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম জানান, শিশুটির পিতা-মাতা সামান্য আহত হয়েছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।