দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি প্রার্থীর কর্মী ও সমর্থকরা শনিবার বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল করেছেন। কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন এলাকা থেকে অংশ নেওয়া বিক্ষোভকারীরা কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে ভোট ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার আগে এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে এবং কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে ভোট পুনঃগণনার দাবি জানান। ঘণ্টাব্যাপী বিক্ষোভে শত শত কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

