Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর-দোকানপাটে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে হামলার অভিযোগে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি জামালপুর পৌর শহরের রশিদপুরে জামালপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনের বাড়িতে আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন বিকেল বেলায় জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে জামায়াতের আমির মাওলানা শহীদুল ইসলামের নেতৃত্বে প্রায় দেড়শ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ভোট কেন্দ্র ও স্থানীয় বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর এবং দোকান লুটপাট করে। তিনি উল্লেখ করেন, নির্বাচনের পরাজিত শক্তি এই ধরনের ঘটনা ঘটিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং জামায়াত ইসলামী হামলা করে উল্টো বিএনপি নেতাকর্মীদের উপর দোষ চাপাচ্ছে।

অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান। তিনি আরও বলেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ সভাপতি শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।