Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট-১ আসনে বিএনপির ভেতরের কোন্দল ও বিদ্রোহী প্রার্থীর কারণে পরাজয়

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামী জোট মনোনীত প্রার্থী মাওলানা মশিউর রহমান খান বিজয়ী হয়েছেন। বিএনপির বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও আসনটি তারা ৩,৩৭৬ ভোটের ব্যবধানে হারিয়েছেন।

ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-১ আসনটি মূলত আওয়ামী লীগের একটি শক্ত ঘাঁটি। এখানে অতীতে জামায়াতে ইসলামের তেমন প্রভাব ছিল না বললেই চলে। বরাবরই আওয়ামী লীগ বিজয়ী হয়েছে এখান থেকে। এবার বিএনপির জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছিল বলে দলটির নেতা-কর্মীদের ধারণা ছিল।

বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে কথাবলীতে জানা গেছে, এ পরাজয়ের পিছনে বিএনপির নিজস্ব দলের মধ্যে মতভেদ, সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব, নানা দৃষ্টিকোণ থেকে সাংগঠনিক দুর্বলতা, রাজনৈতিক কৌশল নির্ধারণে ব্যর্থতা, বিদ্রোহী প্রার্থীকে থামাতে না পারা এবং মনোনয়ন বঞ্চিতদের নিষ্ক্রিয় থাকা অন্যতম কারণ। পাশাপাশি জামায়াতের কৌশলের কাছে বিএনপি অসহায় হয়ে পড়েছে। যার কারণে এই আসনটি হারিয়ে নেতা-কর্মীদের চিন্তার ভাঁজ পড়েছে।

অন্যদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী ঘরে ঘরে প্রচারণা চালিয়েছে, দলের মধ্যে কোন্দল না থাকা এবং প্রার্থীকে নির্বাচনী প্রচারণা ও সাধারণ মানুষের সঙ্গে শৃঙ্খলাপূর্ণ আচরণ করার কারণে কৌশলে এগিয়ে থাকায় এ আসন থেকে প্রথমবারের মতো জয়লাভ করতে সক্ষম হয়েছে।

চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব (ঠাকুর) জানান, নির্বাচনে জেতার জন্য রাত-দিন কাজ করেছেন, কিন্তু দলের কিছু লোক প্রতারণা করেছে। এর ফলে এ আসনটিতে বিএনপির পরাজয় হয়েছে। পাশাপাশি বিএনপির স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম সেলিমের কারণে ভোটে প্রভাব পড়েছে, যা পরাজয়ের একটি কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।