Nabadhara
ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দায়িত্ব পালনকালে ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে যাওয়ার সময় ট্রাকচাপায় আহসান হাবিব (৪৬) নামে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। ঘটনা শনিবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাত ২টার দিকে উপজেলার মহিপুর এলাকায় ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চান্দাইকোনা এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে বের হওয়ার সময় আহসান হাবিব রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। এসময় তিনি একটি ট্রাক থামান। হঠাৎ পেছন থেকে আসা একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয় এবং ট্রাকটি আহসান হাবিবের ওপর উঠে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, ঘাতক বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে রাত ৯টার দিকে গাড়িদহের দশ মাইল এলাকায় তিন যানের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত হন। তাদের মধ্যে নাজমুল হক শুভ (২৮) গুরুতর আহত হন এবং বর্তমানে ঢাকা শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

এছাড়া একই দিনে রাত ১টার দিকে হামছায়াপুর এলাকায় খাদিজা খাতুন (৩৯) নামের এক নারী প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোরতাজা নুর জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।