কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় এক যুবদল নেতার বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৩টার দিকে রাড়িপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ার পর ভোররাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকাবাসীকে ডাক দিলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন বাড়ির মালিক যুবদল নেতা শাহীন খান।
তিনি বলেন, “রাতে রান্নার কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল। রান্নাঘর থেকে আগুন লাগার কোনো সুযোগ নেই। দুর্বৃত্তরাই আগুন দিয়েছে বলে আমি মনে করি। তদন্ত করে দোষীদের বিচার চাই।”
ঘটনার খবর পেয়ে বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলামসহ দলীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে মো. আলী হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.