মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। রবিবার বিকেলে মনিরামপুর প্রেসক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।
তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী দলের “উচ্ছৃঙ্খল ও পথভ্রষ্ট” কিছু ব্যক্তির নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় দলীয় নেতা-কর্মীরা কোনো উস্কানিতে পা দিচ্ছেন না এবং পাল্টা সংঘাতে জড়াচ্ছেন না।
তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়তে কোনো উস্কানিতে না জড়িয়ে ধৈর্য্য ধরার নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ এবং বিএনপির হাতে মনিরামপুরবাসী নিরাপদ।”
সংবাদ সম্মেলনে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামছুজ্জামান শান্ত ও সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.