Nabadhara
ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইল আসন থেকে ইয়াসের খান চৌধুরীকে মন্ত্রীত্ব দেওয়ার দাবী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বিএনপির ২০ বছরের ঐতিহাসিক জয়কে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও জনতার পক্ষ থেকে ইয়াসের খান চৌধুরী–কে মন্ত্রী সভায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবিদল ও তৈলজীবিদলসহ উপজেলার ১৩টি ইউনিয়নের সকল ওয়ার্ড সভাপতি/সম্পাদক এবং সাধারণ নাগরিকরা এই দাবীতে সাড়া দিয়েছেন।

ইয়াসের খান চৌধুরী নান্দাইল আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সফল সাবেক সভাপতি এবং ১৯৯১ সালে নান্দাইল আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরী–এর একমাত্র পুত্র। তার পিতা এমপি থাকাকালীন নান্দাইল ও ময়মনসিংহ জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

নান্দাইলবাসী মনে করেন, ইয়াসের খান চৌধুরী লন্ডন থেকে উচ্চশিক্ষা লাভের পর দীর্ঘদিন বিবিসি টেলিভিশন নেটওয়ার্কের তথ্য প্রযুক্তি বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বিদেশের আরাম-আয়েস ত্যাগ করে তিনি দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর আদর্শকে অনুসরণ করে জনসেবায় নিজেকে নিয়োজিত করেছেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ইয়াসের খান চৌধুরীর তথ্যপ্রযুক্তি ও বৈজ্ঞানিক দক্ষতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, রাজনৈতিক জ্ঞান ও মানবিকতা দেশের এবং ময়মনসিংহ জেলার উন্নয়নে কাজে লাগবে। তাই তাঁকে মন্ত্রীত্ব প্রদানের জোরদাবী জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।