Nabadhara
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠি-১ আসনের নির্বাচনে জামায়াত প্রার্থীর পরাজয়ের ক্ষোভে হামলা, ভাঙচুর ও অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার সকালে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।

তিনি অভিযোগ করেন, স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীরা বিভিন্ন সময়ে সেনাবাহিনীর কাছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানি সৃষ্টি করেছে। নির্বাচনে জামায়াত প্রার্থী পরাজিত হওয়ার পর নিজেদের মরিচবুনিয়া বাজারের দলীয় অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে এর দায় বিএনপির ওপর চাপানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, নবনির্বাচিত সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ছগির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হাওলাদার, যুবদল নেতা মো. লিয়াকত আলী জমাদ্দার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কামরুজ্জামান ও ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মো. অলিউল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।