Nabadhara
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, অর্ধশতাধিক আহত

ফরিদপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা-র ফরিদপুর–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী চাকলাদার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পুকুরিয়া স্ট্যান্ড অতিক্রম করে জোয়ারকান্দি এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অতিরিক্ত গতি ও অতিরিক্ত যাত্রীবোঝাই দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহতদের ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই বিল্লাল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।