Nabadhara
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে বাস মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট দিতে আসা যাত্রীরা ভোট শেষে ঢাকা ও বিভিন্ন জেলায় ফিরছিলেন। এ সময় রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোদা পরিবহনের একটি বাসে নির্ধারিত ৫৫০ টাকার ভাড়া ৭০০ টাকা নেওয়ার অভিযোগ পান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত নেওয়া ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে।

বিপ্লব সওদাগর বলেন, দীর্ঘ ১৭ বছর বাস মালিক সমিতির নেতৃত্বে থাকা সাবেক সভাপতি জয়নাল আবেদিন ও তার সহযোগীরা পরিবহন খাতে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। দায়িত্ব নেওয়ার পর তিনি এসব অনিয়ম বন্ধ করেছেন এবং যাত্রীদের স্বার্থ রক্ষায় কাজ করছেন। এতে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিবহন খাতে চাঁদাবাজি করতেন। বর্তমানে তা বন্ধ হওয়ায় তার বিরুদ্ধেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। এ সময় সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মনিরসহ বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।