আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
ভাষা শহীদ আনোয়ার হোসেনকে প্রথম ভাষা শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে আশাশুনি উপজেলার বুধহাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে আশাশুনি–সাতক্ষীরা সড়কের বুধহাটা-ব্যাংদহা মোড়ে অবস্থিত শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সৌধের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি, সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী। সংরক্ষণ কমিটির আহ্বায়ক সচ্চিদানন্দ দে সদয়ের সভাপতিত্বে এবং আশাশুনি প্রেস ক্লাবের সহসভাপতি হাসান ইকবাল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য দেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আজহারুল ইসলাম, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, রেজাউল ইসলাম, রফিকুজ্জামান বকুল, জামায়াত নেতা আবুল কালাম, বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত ড্যানিশ, আশাশুনি প্রেস ক্লাবের সদস্য বাবুল হোসেন, ফারুক হোসেন, আবু হাসান চঞ্চল ও ব্যবসায়ী আমিনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, খুলনা বিএল কলেজের তৎকালীন শিক্ষার্থী আনোয়ার হোসেন ভাষা আন্দোলনে অংশ নিয়ে গ্রেফতার হন এবং রাজশাহী কারাগারে হত্যাকাণ্ডের শিকার হন। তাঁদের দাবি, তিনিই ছিলেন প্রথম ভাষা শহীদ। তাঁকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, আশাশুনি–সাতক্ষীরা সড়ককে “ভাষা শহীদ আনোয়ার সড়ক” নামকরণসহ বিভিন্ন দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.