Nabadhara
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দর থেকে গাজীপুরের যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লাকে সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার মোল্লা বাড়ির বাসিন্দা এবং মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সূত্রে জানা গেছে, গোয়েন্দা বিভাগের (ডিবি) নজরদারির ভিত্তিতে বিমানবন্দরে তাকে শনাক্ত করা হয়। ইমিগ্রেশন পুলিশ তার বিদেশযাত্রার প্রক্রিয়ার সময় তাকে থামিয়ে জিএমপিকে অবহিত করে। এরপর জিএমপির একটি দল এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, বিল্লাল হোসেন মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার নামে চাঁদাবাজি, জোরপূর্বক দখল এবং একাধিক হত্যাকাণ্ডের অভিযোগসহ বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া একটি হত্যা মামলাতেও তার নাম রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, এসব মামলার পরিপ্রেক্ষিতে তিনি গোপনে দেশত্যাগের চেষ্টা করছিলেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, গত আওয়ামী লীগ সরকারের সময় তিনি এলাকায় ব্যাপক প্রভাব খাটাতেন এবং তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের দমন-পীড়নের অভিযোগ রয়েছে।

জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) সাহেব আলী পাঠান জানিয়েছেন, বিল্লাল হোসেন মোল্লা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সংশ্লিষ্ট থানাগুলোকে অবহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।